স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান ই-স্নান মন্ত্রী সুজিত বসুর
দি নিউজ লায়ন ; যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে আজ শুরু হল গঙ্গাসাগর মেলা। চলতি বছর করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। গত কয়েকদিন ধরেই করো না ভয় উড়িয়ে বহু পুণ্যার্থীর করছিলেন গঙ্গাসাগরের বৃহস্পতিবার ভোরে পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গাসাগরে কয়েক লক্ষ পুণ্যার্থী এদিন সাগরে পুণ্য স্নান করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যাঁরা এসেছেন তাঁরা কোভিড বিধি মেনে মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু করেছেন পুণ্যার্থীরা। ই-স্নান করেন মন্ত্রী সুজিত বসু।
ই-স্নান সেরে সুজিত বসু জানান, করোনা পরিস্থিতিতে সমস্ত উৎসবেই কিছুটা সর্তকতা নিতে হচ্ছে। নিয়মে কিছুটা পরিবর্তন হচ্ছে। গঙ্গাসাগরের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আদালতের নির্দেশ মেনে ই-স্নানের ওপর জোর দেয়া হচ্ছে। মেলা প্রাঙ্গনে তৈরি করা হয়েছে মেগা কন্ট্রোল রুম। বাবুঘাট থেকে সাগর পর্যন্ত প্রায় ১১০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
কোভিড আবহে এবার জোর দেওয়া হচ্ছে ই স্নান এবং ই দর্শনে। সাগরের জল, প্রসাদ-সহ নানান সামগ্রী বাড়িতে পেতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ অর্ডার এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকার নিরাপত্তার দিক থেকে কোন খামতি রাখনি।প্রতিনিয়ত আকাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলে হোভারক্রাফট নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও তৎপর।
চলছে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার।বারবার মাইকিং করে পুণ্যার্থীদের জানানো হচ্ছে মাস্ক পরার কথা। এমনকি যাদের মুখে মাস্ক নেই ,তাদেরকে দেওয়া হচ্ছে মাস্ক।ফলে করোনা ভাইরাস অতি মহামারী ও লকডাউনে রাজ্য সরকারের একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য বিধি নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা তার কৌলিন্য বজায় রাখল।সৃষ্টি হল মহা মিলনের তীর্থক্ষেত্র।

Post a Comment